পেশায় সাংবাদিক তন্ময়ের জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পলাশীতে। সালটা ১৯৮৬। অধুনা তিনি কলকাতার বরাহনগরের বাসিন্দা। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাঠের পাশাপাশি চলচ্চিত্র চর্চা শুরু করেন। শর্ট ফিল্ম, ডকুমেন্টারিতে কাজের পাশপাশি ফটোগ্রাফিতে তাঁর বিশেষ আকর্ষণ। বিভিন্ন পত্রপত্রিকায়-ওয়েবসাইটে তাঁর লেখা ও ডিজাইন সমাদৃত হয়েছে। তন্ময়ের রচিত, পরিচালিত, অভিনীত নাটক মন জয় করেছে অনেকের। অবসরের সঙ্গী গীটার আর ক্যামেরা। ভালো লাগে দূর পাহাড়ে হারিয়ে যেতে।